[ দেশজুড়ে ]
লোহাগড়ায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
ছবি : ডেইলি বাংলাদেশ
মহান বিজয় দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়ার ডক্টরস স্পেশালাইজড হাসপাতালে দিন ব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন হয়েছে।
সোমবার সকালে লোহাগড়া বাজার সংলগ্ন ডক্টরস স্পেশালাইজড হাসপাতাল চত্বরে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন শুরু হয়।
এ হাসপাতাল থেকে বিজয়ের মাস ব্যাপী গরিব রোগীদের জন্য ৭টি গুরুত্বপূর্ণ পরীক্ষা (টেস্ট) ১৩০০ টাকায় করা হচ্ছে। এছাড়া সোমবারসহ আগামী তিনদিন রোগীদের সব টেস্টে শতকরা ২৫ ভাগ ছাড় দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
.png)
সকালে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রোমানা তানীন।
এ সময় প্রতিষ্ঠানের পরিচালক এস,এম হায়াতুজ্জামান, ডা. রাজীব, ম্যনেজার মাসুদ, সহকারী ম্যানেজার মো. খায়রুল, সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত তিন শতাধিক মানুষ ফ্রি ব্লাড গ্রুপিং করে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!